উত্তর : ছালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যার হিসাব বিচারের মাঠে প্রথমেই নেওয়া হবে। ছালাতের হিসাব ঠিক না হলে কোন ইবাদতই কবুল হবে না (তিরমিযী, হা/৪১৩; মিশকাত, হা/১৩৩০)। অতএব প্রত্যেকের জন্য ছালাত আদায় করা ফরয। তবে অলসতাবশতঃ স্বামী বা স্ত্রীর কেউ তা পরিত্যাগ করলে তাদের বিবাহ বিচ্ছেদ হবে না। যতক্ষণ না পর্যন্ত স্পষ্টভাবে ছালাতকে অস্বীকার করে (ছহীহ ফিকহুস সুন্নাহ, ১/৯৫ পৃঃ)।
-হাশমত বিন আব্দুল মুমিন
চারঘাট, রাজশাহী।
