কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬): ছাফা ও মারওয়ায় সাঈ করার সময় যদি কারো গণনায় ভুল হয়ে যায় এবং তখন বা পরে মনে পড়ে, তাহলে কী করবে?

উত্তর: ছাফা ও মারওয়ায় সাঈ করার সময় গণনায় ভুল হলে এবং সাঈ করা অবস্থায় মনে হলে, সন্দেহ পরিত্যাগ করে এবং যা সম্পর্কে নিশ্চিত তার ওপর ভিত্তি করে (সর্বনিম্ন সংখ্যার উপর নির্ভর করে) বাকি সাঈগুলো পূর্ণ করবে। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যখন তার ছালাতে সন্দেহে পড়ে, তখন সে যেন সন্দেহকে পরিত্যাগ করে এবং যা সম্পর্কে নিশ্চিত, তার ওপর ভিত্তি করে (আবূ দাঊদ, হা/১০২৪)। আর যদি উমরা সমাপ্তির পরে বা পরবর্তীতে মনে হয়, তাহলে সেদিকে লক্ষ্য করার প্রয়োজন নেই (আল-মাজমূ লিন-নববী, ৮/২১-২২)।

প্রশ্নকারী : যুবায়ের আশফাক

কুষ্টিয়া।

Magazine