উত্তর : মৃত ব্যক্তির কোন খারাপ বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা মৃতদেরকে গালি দিও না। কেননা তারা নিশ্চিতভাবে তাদের কৃত কর্মের ফল পেয়ে গেছে’ (ছহীহ বুখারী, হা/১৩৯৩ ও ৬৫১৬; নাসাঈ, হা/১৯৩৬; মিশকাত, হা/১৬৬৪)।
-আবু তাহের বিন বানি ইসরাইল
মহাদেবপুর, নওগাঁ।
