উত্তর : ব্যাংক থেকে প্রাপ্ত লভ্যাংশ সূদ বলে বিবেচিত। সুতরাং ব্যাংক কর্তৃক প্রদত্ত অনিচ্ছাকৃত সূদ বা মুনাফার সমুদয় অর্থ নেকির আশা ব্যতীত যে কোন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যায়। কেননা আল্লাহ নিজে পবিত্র। আর পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না (ছহীহ মুসলিম, হা/২৩৯৩; তিরমিযী, হা/২৯১৫; ফাতাওয়া লাজনা দায়িমাহ, ১৪/২৭ পৃঃ)।
মোজাহারুল ইসলাম
রাণীরবন্দর, দিনাজপুর।
