কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬): মসজিদে ইমামের সাথে আট রাকআত তারাবীহ পড়ার পর রাতে আবার বাড়িতে তারাবীহ পড়া যাবে কি?

উত্তর: মসজিদে ইমামের সাথে আট রাকআত তারাবীহ পড়ার পর রাতে আবার বাড়িতে তারাবীহ পড়া যাবে না। কেননা তারাবীহ ও তাহাজ্জুদ একই ছালাত। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাযান ও রামাযানের বাইরে এগারো রাকআতের বেশি (কিয়ামুল লায়ল) ছালাত আদায় করতেন না। তিনি চার রাকআত ছালাত আদায় করতেন (এমনভাবে যে) তুমি এর সৌন্দর্য ও দৈর্ঘ্য নিয়ে আর জিজ্ঞাসা করো না! এরপর তিনি (আরও) চার রাকআত ছালাত আদায় করতেন (এমনভাবে যে) এর সৌন্দর্য ও দৈর্ঘ্য নিয়ে আর জিজ্ঞাসা করো না! এরপর তিনি তিন রাকআত ছালাত আদায় করতেন (ছহীহ বুখারী, হা/১১৪৭)। তবে ছালাতুল হাজত অথবা তাহিয়্যাতুল ওযূ এসব ছালাতকে সামনে রেখে দুই রাকআত ছালাত পড়ে দীর্ঘ সময় যিকির-আযকার করতে পারে।

প্রশ্নকারী : জিহাদ হোসাইন

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine