উত্তর: বাবার রেখে যাওয়া সম্পদে ছেলেমেয়ে ও তাদের মায়ের আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত অংশ রয়েছে। এক্ষেত্রে তার রেখে যাওয়া সম্পদের প্রাপ্ত অংশ সামাজিকভাবে উদ্ধার করার চেষ্টা করতে হবে। তারা যদি দিতে না চায় এবং বাড়াবাড়ি করে, তাহলে নিজের অধিকার আদায়ের জন্য আইনি ব্যবস্থা হিসেবে মামলা করতে পারে। কেননা আল্লাহ তাআলা প্রত্যেককে তার প্রাপ্য অধিকার দিয়ে দিয়েছেন (আবূ দাঊদ, হা/৩৫৬৫; নাসাঈ, হা/৩৬৪১)। দাদা-দাদির উচিত তাদের নাতি-নাতনির সম্পদের প্রাপ্ত হক্ব বুঝিয়ে দেওয়া। অন্যথায় অন্যের হক্ব নষ্ট করার পাপে তাদের জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে (ছহীহ মুসলিম, হা/২৫৮১)।
-নাসরিন আক্তার
নারায়ণগঞ্জ।
