কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : ঋতুবতী মহিলা কীভাবে লায়লাতুল ক্বদর তালাশ করবে?

উত্তর : ঋতুবতী মহিলাগণ ছালাত, ছিয়াম, কা‘বাঘর তাওয়াফ, মসজিদে ই‘তিকাফ করা ব্যতীত আল্লাহর যিকির-আযকার, তওবা-ইস্তিগফার এবং দু‘আ-দরূদের ও বিনা স্পর্শে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে লায়লাতুল ক্বদর জাগরণ করবে। কেননা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাত্রিতে তাঁর স্ত্রীদেরকেও জাগিয়ে দিতেন। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, যখন রামাযানের শেষ দশক আসত, তখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর লুঙ্গি কষে নিতেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত্র জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন’ (ছহীহ বুখারী, হা/২০২৪; ছহীহ মুসলিম হা/১১৭৪; মুসনাদে আহমাদ, হা/২৫১০৯)।

-রাশেদ

 চরফ্যাশন, ভোলা।


Magazine