উত্তর : এ টাকা দিয়ে হাফেয বানাতে হবে না। কেননা জুয়া খেলা শরী‘আতে স্পষ্ট হারাম (মায়েদাহ ৫/৯০)। আর হারাম পন্থায় উপার্জিত কোন সম্পদ দিয়ে সৎকার্য করলেও তা আল্লাহ কবুল করেন না। নবী করীম (ছাঃ) বলেন,إِنَّ اللهَ طَيِّبٌ لَايَقْبَلُ إِلاَّ طَيِّبًا ‘নিশ্চয় আল্লাহ পবিত্র। তিনি পবিত্র দান ব্যতীত গ্রহণ করেন না’ (মুসলিম হা/২৩৯৩; তিরমিযী হা/২৯৮৯; মিশকাত হা/২৭৬০)। অপর বর্ণনায় আছে, হারাম সম্পদের দান কবুল হয় না (মুসলিম হা/২২৪; মিশকাত হা/৩০১)। উল্লেখ্য যে, পিতার অর্থায়নের জন্য সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত দায়ী হবে না।
প্রশ্নকারী : আরাফাত
মহিষবাথান, রাজশাহী।
