উত্তর: হজ্জের ইহরাম বাঁধার পর অসুস্থতার কারণে যদি আরাফার উকূফ (অবস্থান) ছুটে যায়, তাহলে হজ্জ আদায় হবে না। এক্ষেত্রে করণীয় হলো উমরা আদায়ের মাধ্যমে ইহরাম থেকে হালাল হবে, যদি হাদী (উট, গরু বা ছাগল) কুরবানী দেওয়ার সামর্থ্য থাকে; তাহলে তা কুরবানী দিবে। আর যদি সামর্থ্য না থাকে, তাহলে ১০ যিলহজ্জের পূর্বে তিনটি ছিয়াম রাখবে, হজ্জের সফর থেকে বাড়িতে ফেরার পর সাতটি ছিয়াম রাখবে এবং আগামীতে এই হজ্জের কাযা করবে (আল-বাকারা, ২/১৯৬; ছহীহ বুখারী, হা/১৮১০)।
প্রশ্নকারী : মীর মুশফিক
গাজীপুর।
