কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : মেহেদী বা কোন লিকুইড পদার্থ দিয়ে দাড়ি রং করা যাবে কি?

উত্তর : পুরুষের চুল-দাড়ি সাদা হয়ে গেলে মেহেদী বা অন্য কিছু দিয়ে রাঙ্গানো যায়। তবে কালো করার জন্য কোন কিছু ব্যবহার করা যাবে না। জাবের ইবনু আব্দিল্লাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আবুবকর রাযিয়াল্লাহু আনহু-এর পিতা আবু কুহাফাকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট যখন নিয়ে আসা হয়, তখন তার মাথার চুল ও দাড়ি সাদা কাশফুলের ন্যায় ছিল। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘কোন কিছু দিয়ে চুলগুলোর রং পরিবর্তন কর, তবে কালো রং থেকে বিরত থাক’ (ছহীহ মুসলিম, হা/২১০২; মিশকাত, হা/৪৪২৪)। অন্য বর্ণনায় এসেছে, ‘চুল রাঙানোর শ্রেষ্ঠ রং হল মেহেদী এবং ‘কাতাম’ ঘাস’ (তিরমিযী, হা/১৭৫৩; আবুদাঊদ, হা/৪২০৫; মিশকাত, হা/৪৪৫১)। হাদীছে মেহেদী ছাড়াও ‘কাতাম’ ঘাস ব্যবহারের কথা বলা হয়েছে। এ থেকে প্রমাণিত হয়, মেহেদী ছাড়াও অন্য কোন পদার্থ ব্যবহার করা যাবে। কিন্তু কালো পদার্থ ব্যবহার করা যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরী যামানায় একদল লোকের আবির্ভাব হবে, যারা কবুতরের বক্ষের ন্যায় কালো খেযাব ব্যবহার করবে। তারা জান্নাতের ঘ্রাণও পাবে না’ (আবুদাঊদ, হা/৪২১২; নাসাঈ, হা/৫০৭৫; মিশকাত, হা/৪৪৫২)।

-আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine