কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): আমাদের গ্রামে ঈদের দিন খেলাধুলার আয়োজন করা হয় এবং গ্রামবাসীর কাছ থেকে টাকা ‍তুলে পুরস্কার দেওয়া হয়। এ রকম আয়োজন করা যাবে কি?

উত্তর: বর্তমানে বিভিন্ন অঞ্চলে ঈদ উপলক্ষ্যে যেসব খেলাধুলার আয়োজন দেখা যায় তা একাধিক কারণে জায়েয নয়। যেমন- ১. খেলাগুলো শরীআতসম্মত হয় না। ২. উচ্চ আওয়াজে গান বাজানো হয় ও প্রতিবেশীদের কষ্ট দেওয়া হয় (ছহীহ বুখারী, হা/৬০১৬)। ৩. নারী-পুরুষের অবাধ অংশগ্রহণ থাকে (আন-নূর, ২৪/৩০-৩১)। ৪. চাপ সৃষ্টি করে টাকা উত্তোলন করা হয়। তবে ঈদের দিন বৈধ উপায়ে কাউকে কষ্ট না দিয়ে হালাল খেলাধুলা আয়োজন করার সুযোগ রয়েছে। টাকা উঠিয়ে যদি হারজিতের পুরস্কার দেওয়া হয়, তাহলে তা জুয়া হবে এবং খেলায় অংশগ্রহণকারীদের টাকা দিয়ে পুরস্কার দেওয়া যাবে না। তৃতীয় পক্ষ বা স্পন্সর নিয়ে পুরস্কার দিলে সমস্যা নেই (আল-মায়েদা, ৫/৯০; মুসনাদে আহমাদ, হা/২০৬৯৫)।

প্রশ্নকারী : মুহাইমিনুল ইসলাম

দিনাজপুর।


Magazine