কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): দিবস পালন করা শিরক হয় কীভাবে? শিরক তো আল্লাহর অংশীদার স্থাপন করা। বুঝিয়ে বলে বাধিত করবেন।

উত্তর: যদি কোনো দিবস কল্যাণ বা বরকত মনে করে পালন করা হয়, তাহলে তা শিরক হবে। আর যদি সাধারণভাবে পালন করে, তাহলে তা হারাম হবে। কারণ মুসলিমদের জন্য পালনীয় ও উদযাপনযোগ্য দিবস দুটি- ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এর বাইরে কোনো দিবস আবিষ্কার করে সেটা পালন ও উদযাপন করা হারাম। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ আমাদের এ শরীআতে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ফাতাওয়া লাজনাহ দায়েমাহ, ৩/৮৮-৮৯)।

প্রশ্নকারী : আ. সাত্তার

সিরাজগঞ্জ।

Magazine