কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : বিভিন্ন পরীক্ষায় মেয়েদের মুখমণ্ডল ও কান খোলা রাখতে হয়। এটা করা যাবে কি?

উত্তর : প্রয়োজনে মেয়েরা মুখ খুলতে পারে (আবুদাঊদ, হা/৪১০৪; নূর, ৩১)। তবে তা ঢেকে রাখা ভালো। উল্লেখ্য যে, যদি নিরাপত্তা কিংবা দুর্নীতি প্রতিরোধের স্বার্থে মেয়েদের মুখমণ্ডল ও কান দেখে আসল পরীক্ষার্থী, আবেদনকারী, অপরাধী কিংবা চলাচলকারী যাত্রীকে শনাক্ত করার প্রয়োজন হয় অথবা পরীক্ষা চলাকালীন পর্যবেক্ষণ করার প্রয়োজন হয়, তাহলে দায়িত্বশীলদের কর্তব্য হলো, সেই সকল স্থানে মহিলা দায়িত্বশীল বা কর্মী নিযুক্ত করা। যেন পর পুরুষের সামনে কোনো মহিলার মুখ খোলার প্রয়োজন না হয়। পরীক্ষার হলে মুখমণ্ডল ও কান খোলা না রাখলে যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া না হয়, তাহলে সাধ্যমত দায়িত্বশীলদের অনুরোধ করে মহিলা পরিদর্শকের মাধ্যমে শনাক্ত করার জন্য অনুরোধ করতে হবে। যদি তাতে ফল না হয়, তাহলে সে পরিস্থিতিতে মুখমণ্ডল ও কান খুলতে পারে, যদি উক্ত পরীক্ষার দ্বারা অর্জিত পেশার মাধ্যমে মুসলিম নারীদের কল্যাণ করা যায়। যেমন চিকিৎসা পেশা। কিন্তু উক্ত পেশাটি যদি নারীদের আবশ্যকীয় কোনো প্রয়োজনে না লাগে, তাহলে পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়।

-সাবিকুন নাহার

ফুলবাড়িয়া, দিনাজপুর।


Magazine