উত্তর : জ্বি, কারো নিকট স্বর্ণ বা রৌপ্য যেকোন একটির নিছাবের মূল্য সমপরিমাণ সম্পদ থাকলেই যাকাত দিতে হবে। যাকাতের জন্য বিবেচ্য সর্বনিম্ন স্বর্ণ বা স্বর্ণমুদ্রার পরিমাণ হচ্ছে ২০ মিসকাল বা দীনার (এক মিসকাল= ৪.২৫ গ্রাম) অর্থাৎ ৮৫ গ্রাম খাঁটি স্বর্ণ। যা ভরির মাপে সাড়ে সাত ভরি সমপরিমাণ। রৌপ্যের জন্য যাকাতের জন্য বিবেচ্য সর্বনিমণ রৌপ্য বা রৌপ্যমুদ্রা হচ্ছে ২০০ দিরহাম (এক রৌপ্য দেরহাম ২.৯৭৫ গ্রামের সমান) (ফাতাওয়া আশ শাবাকাতুল ইসলামিয়া, ২/১০৩৭ পৃঃ)। অর্থাৎ ৫৯৫ গ্রাম। যা ভরির মাপে সাড়ে বায়ান্ন ভরি সমপরিমাণ। স্বর্ণ বা রৌপ্য যেকোন একটিকে মানদণ্ড হিসাবে ধরে যাকাত দেয়া যায়। তবে হক্বদার ফক্বীর-মিসকীনদের জন্য যেটা বেশি উপকারী, সেটাকে মানদণ্ড হিসাবে ধরে যাকাত দেয়া ভাল (ফাতাওয়া আশ শাবাকাতুল ইসলামিয়া, ৩/৫২৮৬ পৃঃ)।
-সাকিবুল ইসলাম
শিবগঞ্জ, বগুড়া।
