কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : পাখি শিকার করে তার গোশত খাওয়া যাবে কি?

উত্তর : হালাল যে কোন পাখি শিকার করে তার গোশত খাওয়া কিংবা অন্যকে হাদিয়া দেয়া উভয়ই জায়েয। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তা ভক্ষণ করা হালাল করা হয়েছে, তোমাদের জন্য এবং পর্যটকদের জন্য। আর স্থলের শিকার তোমাদের জন্য হারাম করা হয়েছে, যতক্ষণ তোমরা ইহরামে থাক’ (মায়িদাহ, ৯৬)। আয়াত থেকে বুঝা যায়, শরী‘আতে হারাম ঘোষিত পশু-পাখি ছাড়া যে কোন পশু-পাখি ইহরাম অবস্থা ছাড়া শিকার করা বৈধ।

-ইবনে শাহরিয়ার ইমন

মান্দা, নওগাঁ।


Magazine