কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): যে টাকা মানুষকে দান করার নিয়্যতে রাখা হয়, সেটা দান না করে তা দিয়ে ইসলামী বই কিনে পড়া যাবে কি?

উত্তর: দান করার নিয়্যতে টাকা রাখলে তা দানই করতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় আমলের ফলাফল নিয়্যতের উপর নির্ভরশীল’ (ছহীহ বুখারী, হা/১)। কেননা ভালো কাজের নিয়্যত করা মাত্রই এক নেকী অর্জিত হয়। আর তা বাস্তবায়ন করলে নূন্যতম দশ নেকী অর্জিত হয় এবং ব্যক্তির ইখলাছ ও সুন্দরভাবে আমল করার ভিত্তিতে উক্ত নেকী সাতশত বা তার চেয়েও অধিক গুণ বৃদ্ধি করা হয় (ছহীহ বুখারী, হা/৬৪৯১; ফাতহুল বারী, ১১/৩২৬)। তাই দান করার নিয়্যতে রাখা টাকা দিয়ে বই না কিনে দানই করবে। তবে জরুরী কারণে নিয়্যত পরিবর্তন করতে পারে।

প্রশ্নকারী : সাদ

পূর্ব শাহী ঈদগাহ, সিলেট।

Magazine