উত্তর : ইবরাহীম আলাইহিস সালাম জাতির পিতা নন। বরং আদম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। আদম আলাইহিস সালাম থেকে সকল মানুষকে সৃষ্টি করা হয়েছে। তবে ইবরাহীম আলাইহিস সালাম-কে দ্বীনী পিতা বলা যায়। কেননা আমাদের নবী মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবরাহীম আলাইহিস সালাম-এর শরী‘আতের বিধি-বিধান বাস্তবায়ন করেছেন। একথাই আল্লাহ বলেছেন, مِلَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ ‘তোমরা তোমাদের পিতার দ্বীনের অনুসরণ কর’ (হজ্জ, ৭৮; তাফসীর ইবনু আববাস)। আয়সারুত তাফাসীর গ্রন্থকার বলেন, ‘আর সেই দ্বীন দ্বারা উদ্দেশ্য হল, এক আল্লাহ্র ইবাদত করা, যার কোন শরীক নাই’ (আয়সারুত তাফাসীর, ৩/২১)।
-ফাহিম আব্দুল্লাহ
তানোর, রাজশাহী।
