কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): কাউকে ‘হুজুর’ বলে সম্বোধন করা যাবে কি?

উত্তর: বাংলায় জনাব, মহোদয় বা ইংরেজিতে স্যার এর মতো আমাদের দেশে হুজুর একটি সম্মানসূচক শব্দ, যা সাধারণত আলেম, ইমাম বা দ্বীনদার ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সম্মান প্রদর্শনের জন্য হুজুর সম্বোধন করা যায়। তবে হুজুর শব্দের শাব্দিক অর্থ তথা উপস্থিত বিবেচনা করে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সর্বত্র হাযির-নাযির মনে করে তাঁর ব্যাপারে এই শব্দ ব্যবহার করা জায়েয নয়, বরং তা শিরক। কেননা তিনি সব জায়গায় উপস্থিত নন এবং গায়েবও জানেন না (আল-আনআম, ৬/৫৯)।

-আল-ইমরান

টেপ্রীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়।


Magazine