উত্তর : জ্বি, হজব্রত অবস্থায় কেউ মারা গেলে ক্বিয়ামতের দিন সে তালবিয়া পাঠ করতে করতে উত্থিত হবে। ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, ‘এক ব্যক্তি আল্লাহ্র রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে আরাফার মাঠে উকূফ তথা অবস্থানকালে অকস্মাৎ তার সওয়ারী হতে পড়ে গেলে ঘাড় মটকে মারা যায়। তখন আল্লাহ্র রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তাঁকে বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও এবং দু’কাপড়ে তাঁকে কাফন দাও; তাঁকে সুগন্ধি লাগাবে না এবং তার মস্তক আবৃত করবে না। কেননা, আল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিন তাঁকে তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন’ (ছহীহ বুখারী, হা/১২৬৫; মুসলিম, হা/১২০৬; মিশকাত, হা/১৬৩৭)
- তানভীর জামাল
ক্ষেতলাল, জয়পুরহাট।
