উত্তর : গোসলের ফরয হলো শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গে ভালোভাবে পানি পৌঁছানো’ (মায়েদাহ, ৬)। গোসলের সুন্নাহ পদ্ধতি হলো : ১. সর্বপ্রথম পবিত্রতার নিয়্যত করা। ২. তারপর বিসমিল্লাহ বলা। ৩. তারপর বাম হাত দ্বারা অপবিত্রতা দূর করা। ৪. তারপর ছালাতের ন্যায় ওযূ করা (তবে পাদ্বয় গোসল শেষে ধৌত করবে)। ৫. তারপর মাথায় তিন অঞ্জলি পানি দেওয়া ও চুলের (পুরুষের ক্ষেত্রে) গোড়ায় পানি পৌঁছানো। ৬. অতঃপর ডান-কাঁধ তারপর বাম-কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা’ (ছহীহ মুসলিম, হা/৪৭৪; আবুদাঊদ, হা/২১০)।
-মুহাম্মাদ
মোহনপুর, রাজশাহী।
