কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : খাৎনা দেওয়ার সর্বোচ্চ ও সর্বনিমণ বয়স কত?

উত্তর : খাৎনা করা ফিতরী সুন্নাত‌। যা সর্বপ্রথম ইবরাহীম আলাইহিস সালাম করেছিলেন। তা যে কোন সময় করতে পারে। কেননা খাৎনা দেওয়ার সর্বোচ্চ ও সর্বনিমণ বয়স কত সে ব্যাপারে কুরআন-হাদীছে স্পষ্ট কোন বর্ণনা নেই। তবে, বালেগ হওয়ার পূর্বে ছোট বয়সে খাৎনা দেওয়া সহজতর ও স্বাস্থ্যের জন্য ভালো (ফাতাওয়া ছালেহ আল-মুনাজ্জিদ, ফাতাওয়া নং ১৪৬২৪)। উল্লেখ্য যে, ‘রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত বছরে হাসান ও হোসাইন রাযিয়াল্লাহু আনহু-এর খাৎনা করিয়েছিলেন’-মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (ইরওয়াউল গালীল, ৪/৩৮৩ পৃঃ)।

-আবু তাহের বিন বানি ইসরাঈল

মহাদেবপুর, নওগাঁ।


Magazine