উত্তর : মূলতঃ কালেমার কোন প্রকার বা সংখ্যা নেই। কালেমা হিসাবে আমরা যেসব নাম অবগত সেগুলো পরবর্তী আলেমদের দেয়া। তবে কালেমা ত্বাইয়েবাহ ও শাহাদাত কুরআন-সুন্নায় ব্যবহৃত হয়েছে। কালেমা ত্বাইয়েবা আল্লাহ্র সাক্ষ্য যুক্ত বাক্য। আর তা হল, لَا إِلَهَ إِلَّا اللهُ। আব্দুল্লাহ ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু বলেন, الكلمة الطيبة لا إله إلا الله ‘কালেমায়ে ত্বাইয়েবাহ’ হল, ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ (তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাছীর, সূরা ইবরাহীম ২৪ নং আয়াতের তাফসীর দ্রঃ)। আর একাধিক ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত যে, আল্লাহ ও তাঁর রাসূলের সাক্ষ্য যুক্ত কালেমা বা বাক্য হল, কালেমায়ে শাহাদাত। তাহল,
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ رَسُوْلُ اللهِ.
উচ্চারণ : আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহূ ওয়া রাসূলুহু। অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, নাই কোন উপাস্য আল্লাহ ব্যতীত এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল (ছহীহ বুখারী, হা/৮; ছহীহ মুসলিম, হা/১৬; মিশকাত, হা/৪)।
-সুলতান বিন হাশমত
চারঘাট, রাজশাহী।
