কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): যে ব্যক্তির উপর হজ্জ ফরয হয়নি তার দ্বারা বদলি হজ্জ করানো যাবে কি?

উত্তর: যে ব্যক্তির উপর হজ্জ ফরয হয়নি, তাকে দিয়ে বদলি হজ্জ করানো জায়েয, যদি সে পূর্বে নিজের পক্ষ থেকে হজ্জ আদায় করে থাকে। পক্ষান্তরে, সে যদি পূর্বে নিজের হজ্জ আদায় না করে থাকে, তাহলে তার দ্বারা অন্যের বদলি হজ্জ করানো জায়েয নয়। কারণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অন্যের পক্ষ থেকে হজ্জ করতে শুনে তাকে প্রথমে নিজের হজ্জ আদায় করার নির্দেশ দেন (আবূ দাঊদ, হা/১৮১১; ইবনু মাজাহ, হা/২৯০৩)।

প্রশ্নকারী : শরীফ আহমেদ

সিরাজগঞ্জ।


Magazine