উত্তর : যদি নিশ্চিত হওয়া যায় যে, এগুলো হারাম টাকা দিয়ে ক্রয় করা হয়েছে তাহলে তা বর্জন করতে হবে। কোনক্রমেই হারাম বস্ত্ত গ্রহণ করা যাবে না খাওয়াও যাবে না যদি নিরুপায় না হয়। হালাল জিনিস অনুসন্ধান করতে হবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মানবমণ্ডলী! পৃথিবীর মধ্যে যা বৈধ-পবিত্র তা হতে ভক্ষণ কর’ (মুমিন, ৫১; বাক্বারাহ, ১৬৮-১৭২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মানুষের সামনে এমন একযুগ আসবে যে তখন মানুষ হালাল-হারামে মধ্যে পার্থক্য করবে না’ (ছহীহ বুখারী, হা/২০৫; তাহক্বীক মিশকাত, হা/২৭৬১)।
-তরীকুল ইসলাম
পুঠিয়া, রাজশাহী।
