উত্তর: শরীআতে ওযরের কারণে অন্যের পক্ষ থেকে জামরায় কঙ্কর নিক্ষেপ করা বৈধ। প্রশ্নে উল্লেখিত পদ্ধতিটি শরীআতের দৃষ্টিতে গ্রহণযোগ্য। এক্ষেত্রে ‘দম’ দিতে হবে না। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি’ (আল-হাজ্জ, ২২/৭৮; ছহীহ বুখারী, হা/৬৯; আবূ দাঊদ, হা/১৯৭৫; ফাতাওয়া লাজনা দায়েমা, খণ্ড ১১, পৃ. ২৮৬; মাজমূউ ফাতাওয়া বিন বায, ১৬/৮৬)।
প্রশ্নকারী : মীর মুবাশশির
ধানমণ্ডি, ঢাকা।
