কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : ঈদগাহ দূরে হওয়ায় এবং সেখানে মহিলাদের ছালাতের কোন সুব্যবস্থা না থাকায় মহিলাদেরকে গ্রামের মসজিদে পুরুষ ইমাম দ্বারা ছালাত পড়ানো যাবে কি?

উত্তর : না, মহিলাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রামের মসজিদে পুরুষ ইমাম দ্বারা ছালাত পড়ানো যাবে না। বর্তমানে বিভিন্ন গ্রামে পুরুষ ইমাম দ্বারা ছালাত পড়ানোর যে প্রথা শুরু হয়েছে তা বিদ‘আত। প্রতি ঈদগাহে যরূরী ভিত্তিতে মেয়েদের ছালাতের ব্যবস্থা করতে হবে। ঈদগাহ দূরে হলেও মেয়েদেরকে সেখানে গিয়েই ঈদের ছালাত আদায় করতে হবে। যদি কারণবশতঃ কোন পরিবারের লোকজন ঈদগাহে যেতে না পারেন তাহলে একজন পুরুষ ইমামের ইমামতিতে বাড়ীতেই দুই রাক‘আত ছালাত আদায় করে নিবে। যেমন, আনাস বিন মালেক রাযিয়াল্লাহু আনহু তার দাস ইবনু আবী উতবাকে আদেশ করেছিলেন (ছহীহ বুখারী, ‘কারো ঈদের ছালাত ছুটে গেলে সে দু’রাক‘আত ছালাত আদায় করবে, অনুরূপ মহিলারাও এবং যারা বাড়িতে কিংবা গ্রামে থাকে’ অনুচ্ছেদ-২৫; ‘ঈদায়েন’ অধ্যায়-১৩)।

-আল-আমিন

কাকনহাট, রাজশাহী।


Magazine