কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : তাশাহুদের বৈঠকে আঙ্গুল ইশারা করার ব্যাপারে কোন কোন আলেম বলেন, যে যে স্থানে দু‘আ আছে শুধু সেই সেই স্থানে আঙ্গুল ইশারা করতে হবে। এর সঠিক ব্যাখ্যা কী?

উত্তর : ছহীহ হাদীছ দ্বারা শুধু দু‘আর সময় আঙ্গুল নাড়ানো বুঝা যায় না। বরং তাশাহুদের বৈঠকে বসার পর হতে সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত ডান হাতের শাহাদাত আঙ্গুলী নাড়াতে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনু যুবায়র রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে তাশাহহুদ পড়তেন, তখন ডান হাতকে ডান উরুর উপর এবং বাম হাতকে বাম উরুর উপর রাখতেন আর তর্জনী দ্বারা ইশারা করতেন.... (ছহীহ মুসলিম, হা/৫৭৯; মিশকাত, হা/৯০৭-৮)। অপর হাদীছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে যে, তিনি যখন তাশাহুদে বসতেন তখন ডান হাতের শাহাদাত আঙ্গুলী নাড়াতে থাকতেন (নাসাঈ, হা/৮৮৯)।

-নুর মুহাম্মাদ

সৈয়দপুর, নীলফামারী।


Magazine