কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): উম্মু হানী রাযিয়াল্লাহু আনহা-এর ঘর থেকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মি‘রাজ শুরু হয় এই ঘটনার সত্যতা জানতে চাই।

উত্তর: রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মি‘রাজ তাঁর নিজ ঘর থেকে শুরু হয়। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ যার রাযিয়াল্লাহু আনহু আমাদের কাছে বর্ণনা করতেন যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি মক্কায় ছিলাম। তখন আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো। এরপর জিবরাঈল আলাইহিস সালাম অবতরণ করলেন। তিনি আমার বক্ষ বিদীর্ণ করলেন, তারপর যমযমের পানি দিয়ে তা ধৌত করলেন। অতঃপর তিনি একটি স্বর্ণের পাত্র আনলেন, যা হিকমত ও ঈমানে পরিপূর্ণ ছিল। তিনি তা আমার বক্ষে ঢেলে দিলেন, তারপর তা পুনরায় জোড়া লাগালেন। এরপর তিনি আমার হাত ধরলেন এবং আমাকে নিয়ে নিকটবর্তী আসমানে আরোহণ করলেন…’ (ছহীহ বুখারী, হা/৩৪৯; ছহীহ মুসলিম, হা/১৬৩)। উম্মু হানী রাযিয়াল্লাহু আনহা-এর ঘর থেকে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মি‘রাজ এর ঘটনা সঠিক নয়, বরং যতগুলো হাদীছ বর্ণিত হয়েছে উম্মু হানী রাযিয়াল্লাহু আনহা-এর ঘর থেকে মি‘রাজের ব্যাপারে সবগুলোই দুর্বল।

-মো. আব্দুর রাজ্জাক

চাঁপাই নবাবগঞ্জ সদর।

Magazine