উত্তর : শুধুমাত্র আযানের সময় মাথায় কাপড় দেওয়ার শারঈ কোন ভিত্তি নেই। শুধু আযানের সময় মাথায় কাপড় দেওয়া একটি কুসংস্কার মাত্র। মহিলাদেরকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওরাত বলেছেন। অর্থাৎ তা ঢেকে রাখার বস্ত্ত (তিরমিযী, হা/১১৭৩; মিশকাত, হা/৩১০৯)। অতএব তাদেরকে সবসময় মাথাসহ সম্পূর্ণ শরীর আবৃত থাকতে হবে।
-তানসুভা
ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
