উত্তর : ৪০ দিনের মধ্যে নাভির নিচের লোম পরিষ্কার করা ফিতরাতের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। তবে ৪০ দিনের মধ্যে লোম পরিষ্কার না করলে ছালাত হবে না এমনটা নয়। উল্লেখ্য যে, ৪০ দিনের মধ্যে নাভির নিচের লোম পরিষ্কার করার অর্থ এই নয় যে, তা ৪০ দিন পর্যন্ত রাখতে হবে। বরং ৪০ দিন হওয়ার পূর্বেই পরিষ্কার করতে হবে। আনাস ইবনে মালেক রাযিয়াল্লাহু আনহু বলেন, আমাদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে, গোঁফ ছোট করা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা। আমরা যেন ৪০ দিনের বেশী ছেড়ে না দিই (ছহীহ মুসলিম, হা/২৫৮; ইবনু মাজাহ, হা/২৯৫, সনদ ছহীহ; নায়লুল আওত্বার, ১/১৬৮ পৃ.)।
রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ‘ফিৎরাত বা স্বভাব হলো পাঁচটি। যথা- খাৎনা করা, নাভীর নীচের লোম চেঁছে ফেলা, বগলের লোম উপড়িয়ে ফেলা, নখ কাটা ও গোঁফ ছোট করা’ (ছহীহ বুখারী, হা/৫৮৮৯; ছহীহ মুসলিম, হা/২৫৭; আবুদাঊদ, হা/৪১৯৮, সনদ ছহীহ; মিশকাত, হা/৪৪২০)।
-রবীউল ইসলাম
গোদাগাড়ী, রাজশাহী।
