উত্তর: মূল্যছাড়ের বিজ্ঞাপন দেওয়ার পর বিক্রেতার জন্য আবশ্যক হলো সাধারণ বাজারমূল্য থেকে এই পরিমাণ মূল্য বাদ দিয়ে পণ্য বিক্রি করা, যা সে বিজ্ঞাপনে প্রচার করেছে। যদি সে তা না করে সাধারণ বাজারমূল্য বা তারচেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করে, তাহলে সে প্রতারক বিবেচিত হবে। ইসলামে প্রতারণা হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من غشنا فليس منا ‘যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১)। উল্লেখ্য, ডিসকাউন্ট বা মূল্যছাড় দেখেই আগ্রহী হয়ে ক্রেতা পণ্য ক্রয় করতে আসে। সুতরাং তার সাথে প্রতারণা করে এটাকে সম্মতির নাম দেওয়া মারাত্মক অপরাধ।
প্রশ্নকারী : রায়হান
চাঁপাই নবাবগঞ্জ।
