কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫): মসজিদের মাইকে মৃত্যু সংবাদ বা জরুরী কোনো সংবাদ প্রচার করা যাবে কি?

উত্তর: চিৎকার করে মৃত্যু সংবাদ প্রচার করা জাহেলী নীতি, যা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে নিষিদ্ধ ঘোষণা করেছেন (ছহীহ মুসলিম, হা/১২১৮)। এ কারণে মসজিদের মাইকে মৃত্যু সংবাদ প্রচার করা জায়েয নয় (তিরমিযী, হা/৯৮৬)। জানাযার ছালাতে অংশগ্রহণের উদ্দেশ্যে লোকদেরকে কারো মৃত্যু সম্পর্কে মৌখিক বা লিখিতভাবে অবহিত করা যাবে (ছহীহ বুখারী, হা/১২৪৫)। জরুরী সংবাদ প্রচারের জন্য একাধিক মাধ্যম বিদ্যমান রয়েছে। সুতরাং এক্ষেত্রে মসজিদের মাইক ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত (ছহীহ মুসলিম, হা/৫৬৮)।

প্রশ্নকারী : হাসান 

কুষ্টিয়া।


Magazine