উত্তর : হ্যাঁ, স্ত্রী মারা গেলে কিংবা বিচ্ছিন্নতা ঘটে গেলে খালাকে বিবাহ করা যাবে। কেননা ফুফুর বর্তমানে ভাতিজীকে এবং খালার বর্তমানে ভাগ্নীকে বিয়ে করা নিষেধ। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, কেউ যেন ফুফু ও তার ভাতিজীকে এবং খালা ও তার বোনঝিকে একত্রে বিবাহ না করে (ছহীহ বুখারী, হা/৫১০৮; ছহীহ মুসলিম, হা/১৪০৮)।
-জাহিদুল ইসলাম
দৌলতপুর, কুষ্টিয়া।
