কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : ক্যামেরার মাধ্যমে ছবি উঠানো যাবে কি?

উত্তর : যে কোন প্রাণীর ছবি উঠানো এবং তা সংরক্ষণ করা শরী‘আতে নিষিদ্ধ। তা ক্যামেরা দ্বারা উঠানো হোক অথবা হাত দ্বারা অাঁকানো হোক। ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘প্রত্যেক ছবি অংকনকারী জাহান্নামী’ (মুসলিম, হা/২১১০; মিশকাত, হা/৪৪৯৮)। আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘ক্বিয়ামতের দিন ঐসব ব্যক্তিদের শাস্তি কঠোর করা হবে, যারা ছবি অংকন করে’ (বুখারী, হা/৫৯৫০; মুসলিম, হা/২১০৯; মিশকাত, হা/৪৪৯৭)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ঐ ঘরে ফেরেশতা প্রবেশ করবে না যে ঘরে ছবি থাকে’ (বুখারী, হা/৫১৮১; মুসলিম, হা/২১০৮; মিশকাত, হা/৪৪৯২)। তবে বিশেষ প্রয়োজনে সরকারী কোন কাজের জন্য ছবি সংরক্ষণ করা যায়। যেমন, পাসপোর্ট, ভিসা, পরিচয়পত্র ইত্যাদি।

-সৌরভ বিন শামসুল

মহাদেবপুর, নওগাঁ।


Magazine