কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : কেউ জুমআর জামাআত না পেলে কি যোহর আদায় করবে?

উত্তর : বাধ্যগত কারণে জুমআ পড়তে না পারলে, অথবা দ্বিতীয় রাকআতের রুকু শেষ হওয়ার পরে ছালাতে যোগ দিলে চার রাকআত যোহর পড়ে নিবে (ফিক্বহুস সুন্নাহ, ১/২২৬-২৭)। তবে জুমআর ছালাতের শেষ রাকআতের রুকূ পেলে, অথবা এক রাকআত পেলে বাকী এক রাকআত পূর্ণ করে জুমআ সমাপ্ত করবে (ছহীহ বুখারী, হা/৫৮০; ছহীহ মুসলিম, হা/৬০৭; মিশকাত, হা/১৪১২; ইরওয়াউল গালীল, ৩/৮২)।

-রওশন আলী

 বাঘা, রাজশাহী।


Magazine