কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫):আলহামদুলিল্লাহ! আমার যমজ ৩টি সন্তান হয়েছে। ২ মেয়ে ও১ ছেলে, ওদের বয়স এখন ৫ মাস ১০ দিন। ৩টি বাচ্চা পালন করা তো কিছুটা হলেও ওদের আম্মুর জন্য কষ্ট হচ্ছে, তবুও আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকটা সহজ করে দিচ্ছেন। কিন্তু ৩জনের প্রস্রাব-পায়খানা থেকে ওদের আম্মু কোনোভাবেই নিজেকে পবিত্র রাখতে পারছে না। এক্ষেত্রে সে কীভাবে পবিত্র থাকবে? এমতাবস্থায়তার ছালাতের বিধান কী?

উত্তর: বাচ্চা প্রসবের পর মহিলারা প্রসব-পরবর্তী রক্তপাতের সময় (সর্বোচ্চ ৪০ দিন পর্যন্ত) নিফাস অবস্থায় থাকেন। এসময় তারা ছালাত, ছিয়াম থেকে বিরত থাকবেন (তিরমিযী, হা/১৩৯)। তবে পরবর্তীতে ছালাত, ছিয়াম আদায় করতে হবে। সেক্ষেত্রে ছেলে শিশু, যে দুধ ব্যতীত অন্য কিছু খায় না, সে ব্যতীত অন্য যারই পেশাব কাপড়ে লাগবে সেই কাপড় ধৌত করতে হবে। আর ছেলে শিশু হলে পানি ছিটিয়ে দিতে হবে (আবূ দাঊদ, হা/৩৭৫)। সম্ভবপর পবিত্রতা অর্জনের চেষ্টা করবে।

-মো. বদরুল ইসলাম

আড়ুয়াবর্নি চড়পারা, চিতলমারী, বাগেরহাট, খুলনা।

Magazine