উত্তর: বাচ্চার ঘন ঘন প্রস্রাবের কারণে ছালাত জমা করা যাবে না। কেননা শারঈ কারণ, যেমন- সফর, বৃষ্টি ছাড়া ছালাত জমা করা যায় না। সময়মতো ছালাত আদায় করতে আল্লাহ নির্দেশ করেছেন। মহান আল্লাহ বলেন, ‘নির্ধারিত সময়ে ছালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য’ (আন-নিসা, ৪/১০৩)। অতএব, প্রস্রাবের জায়গাটুকু ধুয়ে নিয়ে সময়মতো ছালাত আদায়ের চেষ্টা করতে হবে।
প্রশ্নকারী : উম্মে আয়মান
পলাশী, গোদাগাড়ী, রাজশাহী।
