কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : ঈদের দিনে পালনীয় বিশেষ কোন সুন্নাত আছে কি?

উত্তর : ঈদের দিনে পালনীয় বেশ কিছু সুন্নাত আছে। এক. গোসল করা। আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) ঈদুল ফিতরের দিনে মুছাল্লায় যাওয়ার আগে গোসল করতেন’ (মুওয়াত্ত্বা, হা/৬০৯; সিলসিলা ছহীহাহ, হা/৩৫২)। দুই. ঈদুল ফিতরে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদের মাঠে যাওয়া সুন্নাত (ছহীহ বুখারী, হা/৯৫৩, মিশকাত, হা/১৪৩৩)। অপরদিকে, ঈদুল আযহার দিনে কোন কিছু না খেয়ে ঈদের মাঠে যাওয়া সুন্নাত। সকাল সকাল ঈদের ছালাত পড়ে এসে কুরবানী জবাই করে দিনের খাওয়া কুরবানীর গোশত দিয়ে হওয়া সুন্নাত। তিন. ঈদের তাকবীর পাঠ করা (বাক্বারাহ, ১৮৫, ইরওয়াউল গালীল, ৩/১২২ পৃঃ)। চার. ঈদের দিনে শারঈ পদ্ধতিতে ‘তাকাববাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলে পরস্পরকে অভিবাদন জানানো (তামামুল মিন্নাহ্, ১/৩৫৪ পৃঃ)। পাঁচ. ঈদগাহের উদ্দেশ্যে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে বাড়ীতে ফিরে আসা (ছহীহ বুখারী, হা/৯৮৬; মিশকাত, হা/১৪৩৪)।

-বুরহানুদ্দীন

পাটকেলঘাটা, সাতক্ষীরা।


Magazine