উত্তর : মসজিদকে সুগন্ধিময় করার উদ্দেশ্যে সেখানে আগোরবাতি জ্বালানো যাবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করতে এবং মসজিদকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও তাতে সুগন্ধি লাগাতে নির্দেশ দিয়েছেন (আবূ দাঊদ, হা/৪৫৫; তিরমিযী, হা/৫৯৪; ইবনু মাজাহ, হা/৭৫৮; মিশকাত, হা/৭১৭)।
-রাফিউল ইসলাম
নিতপুর, নওগাঁ।
