উত্তর: আল্লাহর সন্তুষ্টির জন্য গাছ লাগিয়ে তার ছওয়াব কোনো মুসলিম ব্যক্তির নামে ছাদাকা করলে তা ছাদাকায়ে জারিয়াহ হিসেবে গণ্য হবে। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মুসলিম যদি একটি গাছ রোপণ করে অথবা কোনো শস্য চাষ করে, অতঃপর তা থেকে কোনো পাখি, কোনো মানুষ কিংবা কোনো পশু আহার করে; তবে তার জন্য তা ছাদাকা হিসেবে গণ্য হয় (ছহীহ বুখারী, হা/২৩২০; ছহীহ মুসলিম, হা/১৫৫৩)।
প্রশ্নকারী : মো. রিয়াজুল ইসলাম
দক্ষিণ শশীদল, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
