উত্তর : স্বামীকে স্ত্রীর গালি-গালাজ করা বা স্ত্রীকে স্বামীর গালি-গালাজ করা নোংরা আচরণের পরিচয়। কোন সময়ই স্বামী-স্ত্রী পরস্পরকে গালি-গালাজ করতে পারে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে তার স্বামীকে সিজদা করার আদেশ দিতাম’ (তিরমিযী, হা/১১৫৯; মিশকাত, হা/৩২৫৫, সনদ ছহীহ)। জনৈক মহিলাকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘স্বামীই তোমার জান্নাত, স্বামীই তোমার জাহান্নাম’ (ছহীহুল জামে‘, হা/১০৫৯)। অতএব স্ত্রীর উচিত সর্বদা স্বামীর সাথে উত্তম আচরণ করা।
-রবীউল ইসলাম
মোহনপুর, রাজশাহী।
