উত্তর : কথাটি সঠিক নয়। ছিয়ামের নেকীও অত্যাচারিত, নির্যাতিত ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে। কোন পর্যায়ে নেকী দিয়ে দেওয়া হবে তা নিম্নোক্ত হাদীছে উল্লেখিত, আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কি জানো নিঃস্ব কে? ছাহাবীগণ বললেন, আমাদের মধ্যে যার সম্পদ নেই সেই নিঃস্ব লোক। তখন তিনি বললেন, ‘আমার উম্মতের মধ্যে সে হলো নিঃস্ব যে ক্বিয়ামতের দিন ছালাত, ছিয়াম ও যাকাত নিয়ে আসবে অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের ধন-সম্পদ খেয়েছে, অমুক লোকের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। কাজেই এসব নির্যাতিত ব্যক্তিদেরকে সেদিন তার নেকী হতে তাকে দিয়ে দেওয়া হবে, যখন তার সমস্ত নেকী শেষ হয়ে যাবে অবশেষে তাকে তার পাপের কারণে জাহান্নামের নিক্ষেপ করা হবে’ (তিরমিযী, হা/২৪১৮)।
উক্ত হাদীছে ছিয়াম শব্দটি উল্লেখ করা হয়েছে, তাই পাওনাদার থাকলে ছিয়ামের নেকীও চলে যাবে।
মুজাহিদুল ইসলাম
সোনাইমুড়ি, নোয়াখালী, চট্রগ্রাম।
