কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : গল্প-উপন্যাস লেখার ক্ষেত্রে শরী‘আতে কোন নিষেধাজ্ঞা আছে কি?

উত্তর : মানুষের চরিত্র ও আক্বীদা বিনষ্টকারী কোন গল্প-উপন্যাস লেখা যাবে না। তাছাড়া মিথ্যা তাফসীর ও কল্পকাহিনী বর্ণনার দ্বারা গল্প-উপন্যাস লেখা যাবে না। মহান আল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ হতে (মানুষকে) বিচ্যুত করার জন্যে অবান্তর কথাবার্তা ক্রয় (সংগ্রহ) করে এবং এই পথটিকেই ঠাট্টা-বিদ্রূপ করে; তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি’ (লুক্বমান, ৬)। বরং পবিত্র কুরআনের বিশুদ্ধ তাফসীর ও ছহীহ সুন্নাহর আলোকে মানুষের আমল ও আক্বীদার সংশোধনমূলক ইসলামী গল্প-উপন্যাস লিখতে হবে। যার মাধ্যমে ইসলামের তাহজীব-তামাদ্দুনের বহিঃপ্রকাশ ঘটবে। যদি এমনটি না হয় তাহলে অন্যায় কাজে সহযোগিতা করা হবে, যা হারাম। মহান আল্লাহ বলেন, ‘সৎকাজ ও তাক্বওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমালঙঘনের কাজে পরস্পরকে সহযোগিতা কর না’ (মায়েদাহ, ২)।

-মিলন হোসাইন

রহিমানপুর, ঠাকুরগাঁও।


Magazine