কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): সামর্থ্য থাকার পরও যদি কোনো ব্যক্তি হজ্জনা করে, তাহলে তার ব্যপারে ইসলাম কী বলে?

উত্তর: সামর্থ্যবান ব্যক্তির উপর হজ্জ আদায় করা ফরয (আলে ইমরান, ৩/৯৭)। যদি হজ্জের ফরয হওয়াকে কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের সাব্যস্ত হবে (আলে ইমরান, ৩/৯৭; তাফসীর ইবনে কাছীর, ২/৭২)। উমার রাযিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ আদায় করল না, তার ইয়াহূদী হয়ে মারা যাওয়া বা খ্রিষ্টান হয়ে মারা যাওয়ার মাঝে কোনো তফাৎ নেই (তাফসীর ইবনে কাছীর, ২/৭৩)।

প্রশ্নকারী : সাফিকুল ইসলাম

চুয়াডাঙ্গা।


Magazine