উত্তর : একাকী ফরয ছালাত আদায়ের সময় আযান ও ইক্বামত উভয়ই দেয়া সুন্নাত। উক্ববাহ ইবনু আমের রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘তোমাদের রব পাহাড়ের চূড়ায় বকরী চরানো সেই রাখালকে দেখে অবাক হন, যে আযান দিয়ে ছালাত আদায় করে। তা দেখে আল্লাহ বলেন, তোমরা আমার এই বান্দার দিকে দেখ, সে আমার ভয়ে আযান দিয়ে ছালাত ক্বায়েম করছে। আমি তাকে ক্ষমা করে দিলাম এবং জান্নাতে প্রবেশ করালাম’ (আবুদাঊদ, হা/১২০৩) তাই ইক্বামত একাকী কিংবা জামা‘আত নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য সুন্নাত। আর, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পদ্ধতি মোতাবেক একাকী বা জামা‘আতে সর্বাবস্থায় জাহরী ছালাতে জোরে ক্বিরাআত পড়া এবং সিররী ছালাতে আস্তে ক্বিরাআত পড়াই সুন্নাত।
- শাহরিয়ার কবির
গনক পাড়া, রাজশাহী।
