উত্তর : জান্নাতে প্রবেশকারী ব্যক্তি তার ইচ্ছামত আল্লাহর সকল নে‘মত ভোগ করবে। তাই স্বামী-স্ত্রী উভয়েই যদি জান্নাতী হয় ও একে অপরকে কাছে পেতে চায় তাহলে আল্লাহ তা‘আলা সে ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, ‘সেখানে তারা যা কামনা করবে তাই পাবে এবং আমার নিকট রয়েছে তারও অধিক (আল্লাহর দর্শন)’ (ক্বাফ, ৩৫)। আল্লাহ তা‘আলা আরো বলেন, ‘এই দিন জান্নাতবাসীরা আনন্দে মগ্ন থাকবে। তারা এবং তাদের স্ত্রীগণ (সুশীতল) ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সেথায় থাকবে তাদের জন্যে ফলমূল এবং তাদের জন্যে যা চাইবে তাই থাকবে’ (ইয়াসিন, ৫৫-৫৭)।
-নাঈম ইসলাম
বাগেরহাট সদর।
