উত্তর : ‘গায়েব’ শব্দের অর্থ অনুপস্থিত। লাশের অনুপস্থিতিতে যে জানাযা পড়া হয় তাকে ‘গায়েবানা জানাযা’ বলে। সুতরাং কবরকে সামনে রেখে জানাযা পড়া আর গায়েবানা জানাযা পড়া এক নয়। দাফন হয়ে যাওয়ার পর কবরের পাশে জানাযার ছালাত আদায় করা যায়। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন মহিলা মসজিদ ঝাড়ু দিত। সে রাত্রিবেলা মারা গেলে ছাহাবীগণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কষ্ট হবে ভেবে তাকে না জানিয়ে নিজেরাই জানাযা ও দাফনের কাজ সেরে ফেলেন। সকাল হলে তার সম্পর্কে জানতে চাইলে ছাহাবীগণ বললেন, সে মারা গেছে। তখন তিনি বললেন, ‘আমাকে জানাওনি কেন? আমাকে তার কবরের কাছে নিয়ে চলো। অতঃপর তার কবরের কাছে এসে কবরের উপর জানাযার ছালাত আদায় করলেন’ (ছহীহ বুখারী, হা/৪৫৮; ছহীহ মুসলিম, হা/৯৫৬)।
-আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।
