উত্তর : উটের গোশত খাওয়ার কারণে পুনরায় ওযূ করতে হবে। জাবের ইবনে সামুরা (রাঃ) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করলেন, ছাগলের গোশত খেলে ওযূ করব কি? রাসূল (ছাঃ) বললেন, ‘তুমি চাইলে ওযূ করবে আর না চাইলে ওযূ করবে না’। তিনি বললেন, উটের গোশত খেলে ওযূ করব কি? তিনি বললেন, ‘হ্যাঁ, উটের গোশত খেলে ওযূ করবে’ (মুসলিম হা/৩৬০)।
প্রশ্নকারী : সোহানুর বিন খোরশেদ
সাদুল্লাপুর, গাইবান্ধা।
