উত্তর: যেখানে মদের গ্লাস ও শূকরের খাবারের প্লেট ধৌত করতে হয় এধরনের রেস্টুরেন্টে কাজ করা যাবে না। কেননা তাতে অন্যায় কাজে সহযোগিতা করা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘নেক কাজ ও তাক্বওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না। আর আল্লাহর তাক্বওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর (আল-মায়েদা, ৫/২)। সুতরাং এমন চাকরি ছেড়ে দিয়ে কোনো হালাল উপাজর্নের মাধ্যমে যুক্ত হতে হবে।
প্রশ্নকারী : মাহফুজ সরদার
ইতালি।
