উত্তর : কোনো শিশু যদি রামাযান মাসের শেষ দিনে অথবা ঈদের দিন সূর্য উঠার পূর্বে অথবা ঈদগাহে যাওয়ার পূর্বে জন্মগ্রহণ করে, তাহলে তার ফিৎরা দিতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিম দাস ও স্বাধীন ব্যক্তি, নর-নারী ছোট-বড় সকল এর উপর ‘এক ছা‘’ খেজুর বা ‘এক ছা‘ যব’ ফরয করেছেন। তিনি লোকদের ঈদের ছালাতে যাওয়ার পূর্বেই তা আদায়ের নির্দেশ দিয়েছেন (বুখারী, হা/১৫০৩-৫; তাহক্বীক্ব মিশকাত, হা/১৮১৫-১৮১৬)। উল্লেখিত হাদীছ দ্বারা প্রতীয়মান হচ্ছে যে, কোনো শিশু যদি ঈদের ছালাতের পূর্বে জন্মগ্রহণ করে তার উপরও ফিৎরা দেওয়া ফরয, যা তার অভিভাবক আদায় করবে।
মেহেদী হাসান
বড়াইগ্রাম, নাটোর।
